বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৩

" প্রতিধ্বনি "






ঐ দেখ আকাশে, ঐ নীল প্রান্তে
শান্তির ধ্রুবতারা নামেনি আজও ধরণীতে ।

ঐ দেখ ধরণীর, ঐ ধূসর প্রান্তে
কালো কালো বিন্দু আসছে এগিয়ে
যাতাকল পূর্ণ শ্রমজীবী মানুষে !

শান্তির ধ্রবতারার খোঁজে ছুটন্ত সেই
শোষিত,ক্ষুধিত, বঞ্চিত মানুষের ভারে –
ধরণী আজ নুয়ে পড়েছে আপন পদতলে !

 সভ্যতার আলোক বার্তা বয়ে আনলো যারা
 তাদের প্রাপ্তি শুধু চেয়ে চেয়ে থাকা-
 ঐ দূর দিগন্তে, ঝাপসা চোখে !

             
                 শান্তি নাই, শান্তি চাই-
                 যুদ্ধ নয়, শান্তি চাই !
                 শূন্য দেয়ালে ঘুরে ফিরে; শুধু—
                   
                  প্রতিধ্বনি হয়ে ফিরে আসে ।    



                                                                                                                                  ১৫/০৩/০৮ বীরগঞ্জ

আমার প্রিয় কিছু...

  • রবি ঠাকুরঃ- চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, গোরা, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে-বাইরে, চতুরঙ্গ, দুই বোন, চার অধ্যায়, প্রজাপ্রতির নিবন্ধ, সোনার তরী, গল্প গুচ্ছ সমগ্র, এবং গীতবিতান সমগ্র । - রবীন্দ্রনাথে আমি মনের অব্যক্ত কথা গুলো খুঁজে পাই । রবীন্দ্রনাথ আমাকে প্রশান্তি এনে দেয়, তাঁর গান কবিতা আমার মননে , আমার চিন্তায় বিল্পব ঘটায় । আমার চিত্তের কাছে আবেদন জানায় ।
  • বই- পথের পাচালি, অশনি সংকেত, প্রথম আলো-১,২, সেই সময়, পার্থিব, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মেমসাহেব, ময়ূরাক্ষী, জোছনা ও জননীর গল্প, বুক তার বাংলাদেশের হৃদয়, ন হন্যতে, লা নুই বেঙলি , দেবদাস, পরিণীতা, পল্লি সমাজ, বামুনের মেয়ে, চিত্রনাথ
  • চলচিত্র- অশনি সংকেত, অরণ্যের দিবারাত্রি, মেমসাহেব, টেলিভিশন, মনের মানুষ