যখন তুমি নগ্ন পায়ে
হেঁটে যাও এ পথ ধরে
মন খানি আমার করে হাহাকার
যদি পা কেটে যায় বলে !
যখন তুমি আঁচল খানি
জড়ায়ে বুকের মাঝে
করো দাপাদাপি শান বাধানো
ঐ পুকুরটিরও ঘাটে --
তখন আমার হৃদয় রাজে
কেবা যেন বাঁজায় বিষের বাঁশি
যদি ব্যাথা পাও বলে !
কোন স্বর্গের দেবী গো তুমি
কোন বাগিচার ফুল
কোন আকাশের চন্দ্র গো তুমি
কোন জোছনার হুর !
তোমার রূপ যে ঐশ্বরিক
তা কি জানো নাকো ?
ঐ রূপ তোমার, মনখানি আমার
হরণ করে কোথায় রইল ঘাপটি মেরে
কত দেশ- দেশান্তরে ঘুরে ফিরে মরি-
তবু দেখা পাই আর ঐ
নগ্ন পা দুখানির !
বীরগঞ্জ-১৯/০৪/০৮
