শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৩

আরতি




ক্ষমায় ক্ষমায় যাক ভরে আজি
            শত শত গ্রন্থি-
            তোমার নামেই মা হবে আরতি
             এ বাসনা দিবারাত্রি !

গ্রহন কর তবে দ্বিধাহীন চিত্তে
নিজ হাতে প্রদীপ জ্বালিয়ে  
মিথ্যা-সংস্কার ভেঙ্গে দিয়ে -
আজিকার এই -----
             
            ঝড়-বসন্ত বাতাস পরে
            পড়ন্ত-সোনালী বিকেলে,
            কিংবা সাত রঙে রাঙানো
            রঙধনুর দিনে !!
                                    

                                                         ০১/০৯/১১, পাবনা ।

আমার প্রিয় কিছু...

  • রবি ঠাকুরঃ- চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, গোরা, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে-বাইরে, চতুরঙ্গ, দুই বোন, চার অধ্যায়, প্রজাপ্রতির নিবন্ধ, সোনার তরী, গল্প গুচ্ছ সমগ্র, এবং গীতবিতান সমগ্র । - রবীন্দ্রনাথে আমি মনের অব্যক্ত কথা গুলো খুঁজে পাই । রবীন্দ্রনাথ আমাকে প্রশান্তি এনে দেয়, তাঁর গান কবিতা আমার মননে , আমার চিন্তায় বিল্পব ঘটায় । আমার চিত্তের কাছে আবেদন জানায় ।
  • বই- পথের পাচালি, অশনি সংকেত, প্রথম আলো-১,২, সেই সময়, পার্থিব, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মেমসাহেব, ময়ূরাক্ষী, জোছনা ও জননীর গল্প, বুক তার বাংলাদেশের হৃদয়, ন হন্যতে, লা নুই বেঙলি , দেবদাস, পরিণীতা, পল্লি সমাজ, বামুনের মেয়ে, চিত্রনাথ
  • চলচিত্র- অশনি সংকেত, অরণ্যের দিবারাত্রি, মেমসাহেব, টেলিভিশন, মনের মানুষ