শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৩

কবিতা- " তোমার খোঁজে "



   

                   আকাশে আজি মেঘের খেলা
                       তোমায় দিব সখি পূজোর থালা ।
                                        
                                    পবিত্র প্রেমে  পূর্ণ করো
                                       হে সখি তব আঁচল
                                      বৃষ্টিপরে শুভ্র আকাশ মতো
                        
                     পূর্ণ হৃদয়ে তবে দেব পাড়ি
                       সখি, হিমাচল গঙা !
                                       
                                    তোমায় আজি করেছি ধারণ সখি
                                       মম হৃদয়ে, চঞ্চলও স্বপনে
                          
                     তবু না পাওয়ার অতৃপ্তি রয় কেন প্রাণে !
                                       
                     তাই তোমারে খুঁজে বেড়াই
                                      সপ্ত আকাশ ভেদে-
                       হিমালয়ের শীর্ষ চূড়ায়
                        যদি আনতে পারি তোমায় !
                                                                
                                                                     ০১/১২/১১, পাবনা ।
                                                                  

আমার প্রিয় কিছু...

  • রবি ঠাকুরঃ- চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, গোরা, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে-বাইরে, চতুরঙ্গ, দুই বোন, চার অধ্যায়, প্রজাপ্রতির নিবন্ধ, সোনার তরী, গল্প গুচ্ছ সমগ্র, এবং গীতবিতান সমগ্র । - রবীন্দ্রনাথে আমি মনের অব্যক্ত কথা গুলো খুঁজে পাই । রবীন্দ্রনাথ আমাকে প্রশান্তি এনে দেয়, তাঁর গান কবিতা আমার মননে , আমার চিন্তায় বিল্পব ঘটায় । আমার চিত্তের কাছে আবেদন জানায় ।
  • বই- পথের পাচালি, অশনি সংকেত, প্রথম আলো-১,২, সেই সময়, পার্থিব, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মেমসাহেব, ময়ূরাক্ষী, জোছনা ও জননীর গল্প, বুক তার বাংলাদেশের হৃদয়, ন হন্যতে, লা নুই বেঙলি , দেবদাস, পরিণীতা, পল্লি সমাজ, বামুনের মেয়ে, চিত্রনাথ
  • চলচিত্র- অশনি সংকেত, অরণ্যের দিবারাত্রি, মেমসাহেব, টেলিভিশন, মনের মানুষ