সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৩

" এসো তুমি এসো "

                                          
       

    এসো তুমি এসো-
         ঝড়-বসন্ত বাতাসে
         পড়ন্ত-সোনালী বিকেলে
     
    এসো তুমি এসো-
          লালা করা কৃষ্ণচূড়ার  দিনে
          সাত রঙে রাঙানো রঙধনুর দিনে
     
    এসো তুমি এসো-
          দুঃখ ভেলায় ভাসার সময়
          হাতে হাত রেখো অপার ভালোবাসায় !
     
    এসো তুমি এসো-
          আমার জীবন সায়াহ্নে
          মনে রেখো আমায়
          সারা জনম ধরে !

আমার প্রিয় কিছু...

  • রবি ঠাকুরঃ- চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, গোরা, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে-বাইরে, চতুরঙ্গ, দুই বোন, চার অধ্যায়, প্রজাপ্রতির নিবন্ধ, সোনার তরী, গল্প গুচ্ছ সমগ্র, এবং গীতবিতান সমগ্র । - রবীন্দ্রনাথে আমি মনের অব্যক্ত কথা গুলো খুঁজে পাই । রবীন্দ্রনাথ আমাকে প্রশান্তি এনে দেয়, তাঁর গান কবিতা আমার মননে , আমার চিন্তায় বিল্পব ঘটায় । আমার চিত্তের কাছে আবেদন জানায় ।
  • বই- পথের পাচালি, অশনি সংকেত, প্রথম আলো-১,২, সেই সময়, পার্থিব, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মেমসাহেব, ময়ূরাক্ষী, জোছনা ও জননীর গল্প, বুক তার বাংলাদেশের হৃদয়, ন হন্যতে, লা নুই বেঙলি , দেবদাস, পরিণীতা, পল্লি সমাজ, বামুনের মেয়ে, চিত্রনাথ
  • চলচিত্র- অশনি সংকেত, অরণ্যের দিবারাত্রি, মেমসাহেব, টেলিভিশন, মনের মানুষ