শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৩

" আমার স্বপ্নজগত "

                             
                                               

                                আজ কাল স্বপ্ন জগতে বিচরণ করছি
                      অদ্ভুত মাদকতাময়, যানজট মুক্ত
                      র্নিভেজাল রাস্তা এটি ।
                                
                                 হেঁটে হেঁটে ক্লান্ত হওয়ার ভয় নেই
                      অথচ উপভোগ করছি
                      নিজের মত সাজিয়ে নিচ্ছি
                                 
                                 আমি হাঁটছি সবুজ বনানী ঘেরা রাস্তায়
                      চারপাশে ধানক্ষেত , মাঝে মাঝে বিল  
                      তাতে ফুঁটে আছে  লাল পদ্ম;
                                 
                      আর মাছরাঙার সুতীক্ষ্ণ চোখ
                      আমার শব্দময় পদচারণায়
                      এতটুকু ভীত হয় না !

                       আমি এগিয়ে যাচ্ছি-
                       স্বপ্নের জাল বুনছি আর যাচ্ছি-
                       ঐ যে দিগন্ত দেখা যায়  
                       আমার নিজের গড়া দিগন্ত ।
                              
                       যেখানে মহাকালের স্রোত নেই;
                       নেই সংসার, নেই পাপভয়
                       নেই আদি, নেই অন্ত -
                                      
                       শুধু আছি আমি আর-  
                       আমার স্বপ্নজগত !

                                                                       
                                                                                    পাবনা ... ১৮-০২-১২  

আমার প্রিয় কিছু...

  • রবি ঠাকুরঃ- চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, গোরা, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে-বাইরে, চতুরঙ্গ, দুই বোন, চার অধ্যায়, প্রজাপ্রতির নিবন্ধ, সোনার তরী, গল্প গুচ্ছ সমগ্র, এবং গীতবিতান সমগ্র । - রবীন্দ্রনাথে আমি মনের অব্যক্ত কথা গুলো খুঁজে পাই । রবীন্দ্রনাথ আমাকে প্রশান্তি এনে দেয়, তাঁর গান কবিতা আমার মননে , আমার চিন্তায় বিল্পব ঘটায় । আমার চিত্তের কাছে আবেদন জানায় ।
  • বই- পথের পাচালি, অশনি সংকেত, প্রথম আলো-১,২, সেই সময়, পার্থিব, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মেমসাহেব, ময়ূরাক্ষী, জোছনা ও জননীর গল্প, বুক তার বাংলাদেশের হৃদয়, ন হন্যতে, লা নুই বেঙলি , দেবদাস, পরিণীতা, পল্লি সমাজ, বামুনের মেয়ে, চিত্রনাথ
  • চলচিত্র- অশনি সংকেত, অরণ্যের দিবারাত্রি, মেমসাহেব, টেলিভিশন, মনের মানুষ