শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৩

" বাংলা তোমায় দেখি "



বাংলা তোমায় দেখি-
ঐ আকাশের লক্ষ আঁখির প্রজ্বলিত শিখায়
কোকিল পাখির সেই সুমধুর সুরে
আকাশে উড়ন্ত শঙ্খ চিলের ডানায়।

বাংলা তোমায় দেখি-
আমার মায়ের নকশি কাঁথার অমর ছবিতে
রেলিং এর ধারে বসা ছোট্ট চড়ুইয়ের চোখে
বরষার আকাশে চঞ্চল কালো মেঘে।

বাংলা তোমায় দেখি-
চন্দ্রালোকিত রাতের রূপময়ী প্রকৃতিতে
পাদ্মার বুকে রুপালী ঝিলিকে
শিশুর মনের অবাধ্য দুষ্টামিতে।

বাংলা তোমায় দেখি-
রাখালের বাশের বাঁশির অন্তিম সুরে
ডোবার পাশে বসে থাকা মাছরাঙার তীক্ষ্ণ চোখে
নদীর বুকে কবির ছন্দময় কবিতায়।

বাংলা তোমায় দেখি-
ধানের পাতায় দুলায়মান শিশিরে
আমার কৃষক বাবার সোনালী হাসিতে
ভরা নদীর ধারে কলমির ফুলে।

বাংলা তোমায় দেখি-
পদ্মা, মেঘনার বুকে চলা স্বাধীন চঞ্চল ডিঙ্গিতে
আঙিনায় বসা পল্লী রাতের কবিয়াল গানে
জসিম উদদীনের সেই ‘নকশি কাঁথার’ দেশে।

বাংলা তোমায় দেখি-
জীবনান্দের বাংলা প্রকৃতির অপার সৌন্দের্যে
বাঙালি হাতের দীপ্ত শিখায়
শহীদ মিনারের পাশে দোল খাওয়া রাঙা পলাশে।

বাংলা তোমায় দেখি-
রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলায়’
মুজিবের সেই সংগ্রামী মুখে
জিয়াউরের সবুজ-শ্যমলীমার স্বপ্নে।

বাংলা তোমায় দেখি-
নজরুলের বিদ্রোহী কবিতায়
মুনির-জহিরের প্রতিবাদী লেখনিতে
শামসুরের সেই স্বাধীনতার কবিতায়।

বাংলা তোমায় দেখি-
হুমায়ূয়ের স্বাধীন-চঞ্চল হিমুর মাঝে
শ্যমল প্রকৃতির মাঝে একটি লাল বৃত্তে
লাখো শহীদের বুকের রক্তে গড়া একটি নামে।

আমার প্রিয় কিছু...

  • রবি ঠাকুরঃ- চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, গোরা, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে-বাইরে, চতুরঙ্গ, দুই বোন, চার অধ্যায়, প্রজাপ্রতির নিবন্ধ, সোনার তরী, গল্প গুচ্ছ সমগ্র, এবং গীতবিতান সমগ্র । - রবীন্দ্রনাথে আমি মনের অব্যক্ত কথা গুলো খুঁজে পাই । রবীন্দ্রনাথ আমাকে প্রশান্তি এনে দেয়, তাঁর গান কবিতা আমার মননে , আমার চিন্তায় বিল্পব ঘটায় । আমার চিত্তের কাছে আবেদন জানায় ।
  • বই- পথের পাচালি, অশনি সংকেত, প্রথম আলো-১,২, সেই সময়, পার্থিব, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মেমসাহেব, ময়ূরাক্ষী, জোছনা ও জননীর গল্প, বুক তার বাংলাদেশের হৃদয়, ন হন্যতে, লা নুই বেঙলি , দেবদাস, পরিণীতা, পল্লি সমাজ, বামুনের মেয়ে, চিত্রনাথ
  • চলচিত্র- অশনি সংকেত, অরণ্যের দিবারাত্রি, মেমসাহেব, টেলিভিশন, মনের মানুষ