মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৩

" জীবন মাঝি "


                       

                       দু–কূল ভাঙা নদী এ মন
                                      মাঝে খর স্রোত
                        যে আসে সেই ভেসে যায়
                                     তবু আশায় বাধা জীবন
                         
                         ভাঙা কূলের এপারে বসে
                                      জীবন নামের মাঝি যে আজ
                         করছে আহাজারি !
                                      ওপারে তার পরে থাকে
                                      ভাঙা তরী খানি  !

                         
                         ভগ্ন হৃদয়ে নগ্ন তীরে
                                      জীবন মাঝি আজ
                         একা বস রয়-
                                    আকুল মিনতি গায় সে তবু   
                         কেউ শুনবার নয় ।
                   
            
                       ঈশান কোণে অশনি সংকেত
                                   আবারো গর্জে উঠে
                       জীবন মাঝি তবু নিরুপায়
                                    অদৃষ্টে চেয়ে থাকে !  

                                                    
                                                          বীরগঞ্জ-২৭/০৪/০৮

আমার প্রিয় কিছু...

  • রবি ঠাকুরঃ- চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, গোরা, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে-বাইরে, চতুরঙ্গ, দুই বোন, চার অধ্যায়, প্রজাপ্রতির নিবন্ধ, সোনার তরী, গল্প গুচ্ছ সমগ্র, এবং গীতবিতান সমগ্র । - রবীন্দ্রনাথে আমি মনের অব্যক্ত কথা গুলো খুঁজে পাই । রবীন্দ্রনাথ আমাকে প্রশান্তি এনে দেয়, তাঁর গান কবিতা আমার মননে , আমার চিন্তায় বিল্পব ঘটায় । আমার চিত্তের কাছে আবেদন জানায় ।
  • বই- পথের পাচালি, অশনি সংকেত, প্রথম আলো-১,২, সেই সময়, পার্থিব, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মেমসাহেব, ময়ূরাক্ষী, জোছনা ও জননীর গল্প, বুক তার বাংলাদেশের হৃদয়, ন হন্যতে, লা নুই বেঙলি , দেবদাস, পরিণীতা, পল্লি সমাজ, বামুনের মেয়ে, চিত্রনাথ
  • চলচিত্র- অশনি সংকেত, অরণ্যের দিবারাত্রি, মেমসাহেব, টেলিভিশন, মনের মানুষ