সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৩

" বসন্তরাণী "





আজ তোমাকে বসন্তরাণীর মত লাগছে
নব জোয়ারে তুমি আজ পরিপূর্ণ -
তোমার খোঁপায় রাঙা জবা
কানে বিচিত্র কারুকার্য-খচিত কাঠের দুল
গলায় সদ্য কেনা বকুল ফুলের মালা
আর তোমার চারপাশে অপার্থিব এক
মাদকতাময় সুগন্ধ !

তোমার পেলব-নরম সুন্দর হাত দুটি ধরতে
আজ খুব ইচ্ছে হচ্ছিলো !
কিন্তু সাহস করে বলে উঠতে পারিনি ।
তোমার প্রতি পদক্ষেপে নূপুরের সুরে
আমি বারবার হেরে যাচ্ছিলাম
এক দুর্বার আকর্ষণের দিকে !

আমরা হাঁটছি –
চারদিকে সবুজ আর নীল ।
রাস্তার দুপাশে মেহগনির সুউচ্চ
শাখা গুলো উর্ধ্বমুখী-
আকাশের ঐ শুভ্র-নীলা ছুবে বলে ।

আর বসন্তের মৃদু-হাওয়ায় তোমার খোলাচুলের
ঐ এলোমেলো ঝাপটা পড়ন্ত  বিকেলের
সূর্য কিরণের মতো আমাকে ছুয়ে দিচ্ছে !

আমি আবারো তোমার ঐ নগ্ন হাতে হাত
রাখার এক দুর্বার আকর্ষণ বোধ করি ।
কিন্তু তোমার মায়াবী ঐ চোখ জোড়া
দূর দিগন্তে নিবন্ধ -
প্রকৃতির ঔরষে তুমি অজানা
গানের সুর বাঁধতে ব্যস্ত !

তবু আমি চেয়ে থাকি
তোমার ঐ খোলা চুলের দিকে
চেয়ে থাকি মৃদু বাতাসে
দোল খাওয়া দুল জোড়ার দিকে ।

আর মাঝে মাঝে তোমার এলোমেলো
চঞ্চল আলতো চাহনিতে -
শির শির করা একটা মাতাল-শীতল-স্রোত  
পৌছে যায় আমার শরীরের
প্রতিটি রক্ত কণায় !

না ! এ কোনো শারীরিক আকর্ষণ নয়
শুধু ভালোবাসার, ভালো লাগার
এক অপার্থিব সুখ !

এ শুধু তোমাকে নিয়ে
সবুজের সমারোহে আর শুভ্র-নীল
আকাশের মধ্যদিয়ে অনন্ত কাল
হেঁটে যাওয়ার, তোমাকে ভালোবাসার-
সুপ্ত বাসনা !

হয়তো কোনো এক সময়
হাত দুটি বাড়িয়ে তুমি বলবে –
‘একটু ধরবে’ !


                                                                  পাবনা -০৬/০৫/১২

আমার প্রিয় কিছু...

  • রবি ঠাকুরঃ- চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, গোরা, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে-বাইরে, চতুরঙ্গ, দুই বোন, চার অধ্যায়, প্রজাপ্রতির নিবন্ধ, সোনার তরী, গল্প গুচ্ছ সমগ্র, এবং গীতবিতান সমগ্র । - রবীন্দ্রনাথে আমি মনের অব্যক্ত কথা গুলো খুঁজে পাই । রবীন্দ্রনাথ আমাকে প্রশান্তি এনে দেয়, তাঁর গান কবিতা আমার মননে , আমার চিন্তায় বিল্পব ঘটায় । আমার চিত্তের কাছে আবেদন জানায় ।
  • বই- পথের পাচালি, অশনি সংকেত, প্রথম আলো-১,২, সেই সময়, পার্থিব, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মেমসাহেব, ময়ূরাক্ষী, জোছনা ও জননীর গল্প, বুক তার বাংলাদেশের হৃদয়, ন হন্যতে, লা নুই বেঙলি , দেবদাস, পরিণীতা, পল্লি সমাজ, বামুনের মেয়ে, চিত্রনাথ
  • চলচিত্র- অশনি সংকেত, অরণ্যের দিবারাত্রি, মেমসাহেব, টেলিভিশন, মনের মানুষ