সোমবার, ১১ মার্চ, ২০১৩

" সত্যের জাগরণ "




আমি চাই আমার স্বাধীনতা
আমি চাই আমার প্রেম
আমি চাই আমার খেলা ।

আমি চাই না তোমার মিথ্যা
আমি চাই না তোমার কুটিল হাসি
আমি চাই না তোমার নিরীশ্বর হৃদয় ।

আমি শত পৃথিবীর ভার
এই বুকে বেঁধে
দাঁড়িয়েছি সত্যের মুখোমুখি
দেখেছি আনাহারি মুখ
দেখেছি হাজারো রেখায় অঙ্কিত
বৃদ্ধা নারীর জড়ানো চামড়ার বুক ।

আর তাঁর ক্ষুরধার ক্ষুধিত চোখের
বিবর্ণ আভায় ছিটকে এসেছি ।
তবু বারবার গিয়েছি
গিয়েছি সত্য জানতে
মিথ্যার বলয় কাটাতে  ।

তোমার রাঙ্গা-গোলাপি পেলব ঠোঁটের   
লিপিস্টিক ছোয়ানো চুমু চাই না
চাই পরজীবী করে রাখা
মানুষ গুলোর স্বাধীনতা ।

রাস্তা কাটা টুপরি বোঝাই মাটি
মাথার উপরে নিয়ে বয়ে চলা
ষাটোর্ধ বৃদ্ধের ব্যাথায় কুঁকড়ানো মুখ
আর দেখতে চাই না ।

জীবনকে ক্ষুদ্র মনে করে
অর্জিত স্বাধীনতার পুণ্যভূমি
আমাকে দিয়েছে যে
তাঁর সাথে জুড়ে দেওয়া মিথ্যার বাঁধন
আর দেখতে চাই না । 
সত্য কি তা  আজ জানতে চাই ।

সত্য সন্ধানে গিয়েছি রবীন্দ্রনাথের কাছে
গিয়েছি নজরুলের কাছে
গিয়েছি লক্ষ্মী পেঁচা ডাকা কোনো এক রাতে
জীবনান্দের কাছে ।

গিয়েছি সংগ্রামী আলোয় দীপ্ত একাত্তরের কাছে;  
অবশেষ মেটো পথ ধরে
গিয়েছি নকশী কাথার মাঠে ।
আমি আমার সত্য জেনেছি
আমি আমাকে উপলব্ধি করেছি ।

তোমার মিথ্যাজালে ঘেরা
আলেয়াবাজির শত খেলা -
আমি তো আর দেখবো না ।

তোমার সাম্প্রদায়িক লালায়িত
হাতের কালো আঘাত আর সইবো না ।
সত্য জাগরণের এই দিনে -
তোমার মিথ্যার হাতিয়ার ভাঙবো
আর সত্যের হাতিয়ার গড়ে
তোমার হাতেই তুলে দিবো ।


                                                                                                                                                          পাবনা/০৩-০৩-১৩ 

আমার প্রিয় কিছু...

  • রবি ঠাকুরঃ- চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, গোরা, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে-বাইরে, চতুরঙ্গ, দুই বোন, চার অধ্যায়, প্রজাপ্রতির নিবন্ধ, সোনার তরী, গল্প গুচ্ছ সমগ্র, এবং গীতবিতান সমগ্র । - রবীন্দ্রনাথে আমি মনের অব্যক্ত কথা গুলো খুঁজে পাই । রবীন্দ্রনাথ আমাকে প্রশান্তি এনে দেয়, তাঁর গান কবিতা আমার মননে , আমার চিন্তায় বিল্পব ঘটায় । আমার চিত্তের কাছে আবেদন জানায় ।
  • বই- পথের পাচালি, অশনি সংকেত, প্রথম আলো-১,২, সেই সময়, পার্থিব, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মেমসাহেব, ময়ূরাক্ষী, জোছনা ও জননীর গল্প, বুক তার বাংলাদেশের হৃদয়, ন হন্যতে, লা নুই বেঙলি , দেবদাস, পরিণীতা, পল্লি সমাজ, বামুনের মেয়ে, চিত্রনাথ
  • চলচিত্র- অশনি সংকেত, অরণ্যের দিবারাত্রি, মেমসাহেব, টেলিভিশন, মনের মানুষ