রবিবার, ১৭ জুন, ২০১২

কবিতা- " অচেনা শহর "




                                      অচেনা শহর

অচেনা শহর
কিন্তু অচেনা ছিল কি?

ধ্বংস আর পচাঁ লাশের গন্ধ
মরা কুকুর, মরা মানুষ আর
জীবন্ত-ক্ষুধার্ত কাকদের সহবত মিলনটা বড় নিষ্ঠুর !

গ্রেনেড, বুলেট, রাইফেল আর
ধ্বংসাত্নক রাসায়নিক অস্ত্র
অবিরাম ধ্বংস করছে-
গ্রাম থেকে গ্রাম, নগর থেকে নগর-
দেশ থেকে দেশান্তর !

আর আমরা শুধু চেয়ে আছি অদৃষ্টের পানে
আর আমরা দেখছি ধ্বংস শুধু ধ্বংস,
দেখছি ধরনীর সেরা জীবদের
সুপরিকল্পিত ধ্বংস প্রক্রিয়া !

দেখছি, পচাঁ-গলিত লাশ
দেখছি, ছোট শিশুটির ছোট্ট বুকে
বুলেটের বড় বড় গর্ত !

আর কি কিছু দেখছি না ?
           
           দেখছি- মানুষের করুণ আহাজারি
           দেখছি- আমার মায়ের ছিন্ন-ভিন্ন লাশ
           দেখছি- আমার বোনের ধর্ষিত নগ্ন শরীর
           দেখছি- সুনীল আকাশ কালো হয়ে যাওয়া


আর; দেখছি বিশাল এই ধ্বংসস্তূপের মাঝে
ভাবলেশহীন নত মুখে -
দাঁড়িয়ে থাকা হত-বিহ্বল এক বালকে
যার চোখে নেই কোন জল
নেই কোন আশা, নেই কোন আকাংঙ্খা
নেই কোন ভালোবাসা, নেই কোন অভিশাপ !   

আমার প্রিয় কিছু...

  • রবি ঠাকুরঃ- চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, গোরা, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে-বাইরে, চতুরঙ্গ, দুই বোন, চার অধ্যায়, প্রজাপ্রতির নিবন্ধ, সোনার তরী, গল্প গুচ্ছ সমগ্র, এবং গীতবিতান সমগ্র । - রবীন্দ্রনাথে আমি মনের অব্যক্ত কথা গুলো খুঁজে পাই । রবীন্দ্রনাথ আমাকে প্রশান্তি এনে দেয়, তাঁর গান কবিতা আমার মননে , আমার চিন্তায় বিল্পব ঘটায় । আমার চিত্তের কাছে আবেদন জানায় ।
  • বই- পথের পাচালি, অশনি সংকেত, প্রথম আলো-১,২, সেই সময়, পার্থিব, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মেমসাহেব, ময়ূরাক্ষী, জোছনা ও জননীর গল্প, বুক তার বাংলাদেশের হৃদয়, ন হন্যতে, লা নুই বেঙলি , দেবদাস, পরিণীতা, পল্লি সমাজ, বামুনের মেয়ে, চিত্রনাথ
  • চলচিত্র- অশনি সংকেত, অরণ্যের দিবারাত্রি, মেমসাহেব, টেলিভিশন, মনের মানুষ