বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২

কবিতা- " বাংলা চাই "


     
          
আধো দুপুর, আধো বিকেল
ফাল্গুনের শির্ শির্ বাতাস
আর বাংলার দামাল ছেলেদের-
প্রতিবাদী স্লোগান মিলেমিশে একাকার

সবুজ প্লাকডে রক্তিম অক্ষর জ্বলজ্বল
মাতৃভাষা বাংলা চাই……
পোষ্টার, ফেস্টুন, প্লাকড
মানুষের ঢল আর স্লোগান
বইছে সমান তালে-
নাড়ীর টানে, ভাষার টানে, মায়ে্র টানে !

ফাল্গুনের হাওয়া হঠাৎ থমকে গেল !
ওকি! কিসের শব্দ?
চারদিকে কোলাহল, অন্ধকার বারুদের গন্ধ
বুলেট ছুড়ছে পাষাণেরা !!!

থেমে থেমে আসছে আর্তচিৎকার
আর তা ছাপিয়ে
আমার মায়ের ভাষা বাংলা চাই
পশ্চিম কোণে হেলে পড়েছে সূর্য; আর-
তারি আভায় লালে লাল কৃষ্ণচূড়া
লালে লাল বাংলার রাজপথ !!!

আমার প্রিয় কিছু...

  • রবি ঠাকুরঃ- চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, গোরা, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে-বাইরে, চতুরঙ্গ, দুই বোন, চার অধ্যায়, প্রজাপ্রতির নিবন্ধ, সোনার তরী, গল্প গুচ্ছ সমগ্র, এবং গীতবিতান সমগ্র । - রবীন্দ্রনাথে আমি মনের অব্যক্ত কথা গুলো খুঁজে পাই । রবীন্দ্রনাথ আমাকে প্রশান্তি এনে দেয়, তাঁর গান কবিতা আমার মননে , আমার চিন্তায় বিল্পব ঘটায় । আমার চিত্তের কাছে আবেদন জানায় ।
  • বই- পথের পাচালি, অশনি সংকেত, প্রথম আলো-১,২, সেই সময়, পার্থিব, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মেমসাহেব, ময়ূরাক্ষী, জোছনা ও জননীর গল্প, বুক তার বাংলাদেশের হৃদয়, ন হন্যতে, লা নুই বেঙলি , দেবদাস, পরিণীতা, পল্লি সমাজ, বামুনের মেয়ে, চিত্রনাথ
  • চলচিত্র- অশনি সংকেত, অরণ্যের দিবারাত্রি, মেমসাহেব, টেলিভিশন, মনের মানুষ