শুক্রবার, ১৫ জুন, ২০১২

কবিতা- ' আমি কিছু বলতে চাই '


 

আমি কিছু বলতে চাই

অনেক কাল হতে মনের গভীরে

লুকিয়ে থাকা ব্যাথা গুলোর কথা ।


আমি বলতে চাই

রাস্তার পাশে পড়ে থাকা পঙ্গু ভিক্ষুকটার কথা

নর্দমায় আধা-ডুবন্ত ধর্ষিত নগ্ন কিশোরীটির কথা !


বলতে চাই

আমার চোখের সামনে ঘটে যাওয়া দুর্নীতির কথা ;

তপ্ত পিচের রাস্তায় পড়ে থাকা ছিন্ন-ভিন্ন -

গলিত মস্তিষ্কের কথা ।


আমি বলতে চাই -

ছোটো সেই ছেলেটির বাবার আগুনে

ঝলসানো মৃত শরীরটার কথা !

বুক খালি করা আমার মায়ের কথা

আমার স্বাধীনতার কথা !


বলতে চাই –

নিদারুন সেই অত্যাচারের কথা

যেখানে সুপরিকল্পিত ভাবে সু-পরিপক্ক 

অস্ত্রের মাধ্যমে হত্যা করা হচ্ছে আমার ভাইকে ,

দরিদ্র বাবার কষ্টের্জিত কিছু আশাকে

ধুলিসাৎ  করা হচ্ছে মানবতার বেরি পরিয়ে ।


বলতে চাই-

রাতের অন্ধকারে শস্তা প্রসাধনী মাখা বারবণিতার কথা

যারা রাতে  পূজিত দিবালোকে নিঃগৃহীত !


বলতে চাই-

ছোট ছোট অসংখ্য শিশুর

বড় বড় ক্ষুধিত ভাবলেশহীন চোখের কথা

যেখান দিয়ে ঠিকরে পড়ছে ---

রাগ, ঘৃণা, আভিমান আর সব কিছু ধ্বংস করার

এক  নিষিদ্ধ উন্মাদনা !



আমি বলতে চাই -

বলতে চাই অনেক কিছুই

কিন্তু বুর্জুয়া – ধনপতি নিষ্ঠুর শাসক

চক্রের রাঙা চোখকে পরাস্ত করতে পারি না কিছুতেই !

আমার প্রিয় কিছু...

  • রবি ঠাকুরঃ- চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, গোরা, মালঞ্চ, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে-বাইরে, চতুরঙ্গ, দুই বোন, চার অধ্যায়, প্রজাপ্রতির নিবন্ধ, সোনার তরী, গল্প গুচ্ছ সমগ্র, এবং গীতবিতান সমগ্র । - রবীন্দ্রনাথে আমি মনের অব্যক্ত কথা গুলো খুঁজে পাই । রবীন্দ্রনাথ আমাকে প্রশান্তি এনে দেয়, তাঁর গান কবিতা আমার মননে , আমার চিন্তায় বিল্পব ঘটায় । আমার চিত্তের কাছে আবেদন জানায় ।
  • বই- পথের পাচালি, অশনি সংকেত, প্রথম আলো-১,২, সেই সময়, পার্থিব, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মেমসাহেব, ময়ূরাক্ষী, জোছনা ও জননীর গল্প, বুক তার বাংলাদেশের হৃদয়, ন হন্যতে, লা নুই বেঙলি , দেবদাস, পরিণীতা, পল্লি সমাজ, বামুনের মেয়ে, চিত্রনাথ
  • চলচিত্র- অশনি সংকেত, অরণ্যের দিবারাত্রি, মেমসাহেব, টেলিভিশন, মনের মানুষ