আমি যদি হতাম পাখি-
উড়তাম
ঐ আকাশ পানে
আনতাম
এক মেঘের ফালি
ছড়িয়ে
তোমার বাতায়নে !
আমি যদি হতাম পাখি -
আসতাম তোমার জানালার
পাশে
জ্যোস্না
শোভিত রাতে
দেখতাম
ঐ চন্দ্রমুখ সারাটি রাত ধরে !
আমি যদি হতাম পাখি-
উড়াতাম তোমায়
কল্পলোকে
জীবনখানি
পার করতাম
অধরে-অধর
মিলিয়ে !
আমি যদি হতাম পাখি-
বাসা বাঁধতাম
তোমার মনে
পেতে
তোমার উষ্ণ পরশ-
সারা
জনম ধরে !
আমি যদি হতাম পাখি-
আনতাম
ঐ সূর্যমুখী
সাজিয়ে
তোমার
অপরূপ
সেই চুলের বেণী !
আমি যদি হতাম পাখি-
যেতাম
তোমার হৃদয় বনে
দুঃখ গুলো ঠুকরে
খেতাম
ছড়িয়ে
তোমার মায়াবিনী হাসি !
আমি যদি হতাম পাখি-
রেখে
মাথা তোমার বুকে
ঢুকতাম ঐ হৃদয় রাজে
শান্তি
কমল ছোয়া পেতে !
আমি যদি হতাম পাখি-
বসিয়ে
তোমায় কৃষ্ণচুড়ায়
প্রকৃতির
রূপ ম্লান করে
বলতাম; তোমায় যে ভালোবাসি !
১৬/০৪/০৮, বীরগঞ্জ ।